অপরাধ

সিদ্ধিরগঞ্জে সামারি ট্রায়ালে দুই মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

সিদ্ধিরগঞ্জে সামারি ট্রায়ালে দুই মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত (সামারি ট্রায়াল)-এর মাধ্যমে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে দুই মাদকসেবীকে।

​গত ২৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ (বুধবার) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

​পরে আটককৃতদের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত মোস্তারীর আদালতে হাজির করা হলে আদালত সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে এই রায় প্রদান করেন।

১. মোঃ শাহপরান (৪২), পিতা- মৃত নুর ইসলাম, মাতা- মৃত সাফিয়া, সাং- সুমিলপাড়া মুন লাইট দক্ষিণ (আঃ সালামের বাড়ির ভাড়াটিয়া), ০৬ নম্বর ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। আদালত তাকে ৩০ (ত্রিশ) দিনের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

২. বাবু (৩০), পিতা- আঃ রহিম, মাতা- মোছাঃ নুর জাহান, সাং- ২ নম্বর ঢাকেশ্বরী (আমান উল্লাহর বাড়ির ভাড়াটিয়া), সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। আদালত তাকে ২০ (বিশ) দিনের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

​মাদক নির্মূলে থানা পুলিশের এ ধরনের অভিযান ও আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Back to top button