
নারায়ণগঞ্জ ফতুল্লা থানার আওতাধীন কুতুবপুর ইউনিয়ন বিএনপির ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী দিনে আন্দোলন সংগ্রামে দলকে সুসংগঠিত করে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার জন্য এ কমিটি ঘোষণা করেছে।
বুধবার ২৫ নভেম্বর রাতে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূইয়ার স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়।
১১ সদস্যের কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করবেন নজরুল ইসলাম মাতবর, সহ-সভাপতি জেড বি মোস্তফা, হাজী মো. মজিবুর রহমান, মো. সালাউদ্দিন রানা, দ্বীন ইসলাম দিলু, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন এস এম আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, ডিএম আহসান হাবীব, আবুল হোসেন পায়েল, সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন মো. মজিবুর রহমান তপন ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন।

