বিবিধ

মমিন উল্লাহ ডেভিডের ২২তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক প্রয়াত মমিন উল্লাহ ডেভিডের ২২তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাদ জোহর নগরীর মিশনপাড়া মোড়ে পরিবারের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুগে যুগে প্রতিবাদী কন্ঠ জন্ম নেয় না। কয়েক বছরে একজন প্রতিবাদী কন্ঠের জন্ম হয়। নারায়ণগঞ্জে গডফাদাররা এরশাদের সময় ও ১/১১ এর পরবর্তী জিম্মি করে রেখেছিলো। খুনি ওসমান পরিবারের বিরুদ্ধে কথা বলার কেউ ছিলোনা।

কিন্তু মমিন উল্লাহ ডেভিড ছিলেন ব্যতিক্রম। তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তিনি যুবকদের শিখিয়েছেন কিভাবে প্রতিবাদ করতে হয়। আমরা আজও মানসিকভাবে গডফাদারদের সাথে আপোষ করিনি।

তিনি আরও বলেন, গডফাদাররা নারায়ণগঞ্জের মানুষদের জিম্মি করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। সাধারণ মানুষের উপর জুলুম করেছিলো, আমরা সেটার প্রতিবাদ করেছিলাম। ফ্যাসিস্ট খুনি হাসিনা পদত্যাগের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে এখন সংগ্রাম করছে।

এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে মহানগর বিএনপি মিশনপাড়া বাসী ঐক্যবদ্ধ আছি। তাদের যেকোন সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে আমরা রাজপথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।

এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষ এর চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ বুলু, ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা বকুল, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

Leave a Reply

Back to top button