
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার অন্তর্ভুক্ত কুতুবপুর ইউনিয়ন বিএনপির অধীনস্থ পাঁচটি ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিলুপ্ত ঘোষিত ওয়ার্ডগুলো হলো ৪, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুতুবপুর ইউনিয়ন বিএনপি শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মাদবর এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস যৌথভাবে এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে কুতুবপুর ইউনিয়ন শাখার অন্তর্ভুক্ত ৪, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির বর্তমান কমিটিগুলো বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে অতি দ্রুত সময়ের মধ্যে বিলুপ্ত হওয়া এসব ওয়ার্ডে নতুন কমিটি গঠন করা হবে।

