ময়নামতি সাবেক মেম্বার শামীম গ্রেপ্তার, এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও প্রতিবাদের সুর
কুমিল্লা প্রতিনিধি: রাতুল হাসান

ময়নামতি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শামীমকে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও প্রতিবাদের সুর দেখা দিয়েছে। স্থানীয়দের একটি বড় অংশের মতে, শামীম মেম্বার দীর্ঘদিন ধরে এলাকার দুখী ও গরীব মানুষের পাশে দাঁড়িয়ে আস্থার জায়গা তৈরি করেছেন। অতীতে মাদকবিরোধী অবস্থানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় সম্পৃক্ততার কথাও তুলে ধরেন বাসিন্দারা। পাশাপাশি একজন ধর্মপ্রাণ ও সৎ ব্যবসায়ী হিসেবে এলাকায় তাঁর পরিচিতির কথা উল্লেখ করে অনেকে এই গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন।
অন্যদিকে, পুরো বিষয়টি নিয়ে এলাকাজুড়ে নানা আলোচনা ও পর্যবেক্ষণ চলছে। স্থানীয়দের ভাষ্য, কোন সুনির্দিষ্ট অভিযোগ বা মামলায় তাঁকে আটক করা হয়েছে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। একই সঙ্গে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আনার পাশাপাশি সবার জন্য ন্যায়বিচার ও সমান আইন প্রয়োগের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

