আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুতুবপুর ৮ নং ওয়ার্ডে বিএনপির প্রতিবাদ ও আলোচনা সভা
সময় সকাল : নিজস্ব প্রতিনিধি

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি হাজি মুজিবুর রহমানের ৮ নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত।
নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নের নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুতুবপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি হাজী মোঃ মজিবুর রহমানের নেতৃত্বে ৮ নং ওয়ার্ডে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দোসরদের নৈরাজ্য, সন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় হাজী মজিবুর রহমান বলেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে কোন নাশকতা প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত, প্রতিটি ওয়ার্ডে প্রতিটি মহল্লায় আমাদের বিএনপি’র নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করার জন্য প্রস্তুত আছেন এবং কুতুবপুর ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের নেতাকর্মীদের রাত-দিন ২৪ ঘন্টা প্রস্তুত থাকার আহ্বান। উক্ত সভায় উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ডের মোঃ শাহিন প্রদান, মোঃ আক্কাস,মোঃ শাহীন হোসেন, মোঃ হোসেন,মোঃ ফয়সাল, মোঃ রিপন, মোঃ উজ্জ্বল, মোঃ হারুন, মোঃ সামসুল হক ও কুতুবপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের যুবদল ও বিএনপি’র নেতাকর্মীরা।

