সারাদেশ
সিলেটে বিএনপির এমপি এম এ মালেকের বাড়িতে অগ্নিসংযোগ
সিলেটে বিএনপির এমপি এম এ মালেকের বাড়িতে অগ্নিসংযোগ

সিলেট-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোরে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পরে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা।
এ সময় বাড়িতেই অবস্থান করছিলেন এম এ মালেক। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশের দাবি, জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই এমন ঘটনা ঘটিয়েছে নাশকতাকারীরা। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।
সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার ঘটনায় কয়েকজন এমপির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে সর্বশেষ এম এ মালেকের বাড়িতে এমন ঘটনা ঘটলো।

