বিবিধ

না’গঞ্জ যুব সংসদের মুন্নাকে সভাপতি ও সাগরকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা

না’গঞ্জ যুব সংসদের মুন্নাকে সভাপতি ও সাগরকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা

 

নারায়ণগঞ্জ যুব সংসদের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। এ এইচ মুন্নাকে সভাপতি এবং নুরুদ্দিন সাগরকে সাধারণ সম্পাদক করে ২ বছর মেয়াদি এ কমিটির ঘোষণা করা হয়।

 

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর দেওভোগস্থ সাধারণ সম্পাদক সাগরের নিজ বাসস্থানে অনাড়ম্বর আয়োজনে পূর্ব নির্ধারিত দ্বিবার্ষিক সম্মেলনে সকলের সর্বসম্মতিক্রমে এ কমিটির ঘোষণা করা হয়।

 

অনুষ্ঠানে প্রায় ১শ বন্ধু মহলের সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের সম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

 

এ সময় নবনির্বাচিত সভাপতি এ এইচ মুন্না বলেন, নারায়ণগঞ্জ যুব সংসদকে একটি মানবিক ও সামাজিক সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে দেশপ্রেম, মানবসেবা ও উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করাই হবে আমাদের মূল লক্ষ্য।

 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক নুরুদ্দিন সাগর বলেন, সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান, শিক্ষা সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে যুব সংসদ সব সময় সক্রিয় ভূমিকা রাখবে।

 

জানা গেছে, পরবর্তীতে যুব সংসদের বাকী সদস্যদের নিয়ে কার্যকরী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

Leave a Reply

Back to top button