ফতুল্লাকে পরিকল্পিত ও আধুনিক জনপদ হিসেবে গড়তে চান মো. সিদ্দিকুর রহমান উজ্জ্বল
ফতুল্লাকে পরিকল্পিত ও আধুনিক জনপদ হিসেবে গড়তে চান মো. সিদ্দিকুর রহমান উজ্জ্বল

নারায়ণগঞ্জের পশ্চিম মাসদাইরে গণপিটুনিতে সিজান নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
নিহতের মা দাবি করেছেন, তার ছেলে মাদক ব্যবসায় সহযোগিতা করতে রাজি না হওয়ায় তাকে ছিনতাইকারী আখ্যা দিয়ে ধরে এনে নির্মমভাবে মারধর করা হয়। তিনি অভিযোগ করেন, ছাত্রদলের সাবেক নেতা জুম্মনসহ কয়েকজন তার ছেলেকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে স্টিলের পাইপ দিয়ে মারধর করেন। তিনি আরও বলেন, ছেলেকে বাঁচাতে অনুনয়-বিনয় করলেও কেউ কর্ণপাত করেনি, এমনকি পানি পর্যন্ত খেতে দেওয়া হয়নি।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে স্থানীয় একটি মসজিদের ইমাম মুফতি কাউছার আহাম্মেদ কাসেমির বক্তব্য নিয়েও ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ভিডিওটির সত্যতা ও প্রেক্ষাপট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে।
এ ঘটনায় নিহতের মা শিল্পী বেগম হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় স্থানীয় মসজিদের ইমাম, জাতীয়তাবাদী ওলামা দলের এক নেতাসহ ২১ জনকে আসামি করা হয়েছে। তবে নিহতের মায়ের অভিযোগে ছাত্রদল নেতা জুম্মনের নাম থাকলেও মামলার এজাহারে তার নাম নেই বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহতের পরিবার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

