সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ১৭ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড
সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ১৭ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৭ জন মাদকসেবীকে আটক করেছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত (সামারি ট্রায়াল) পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় গত ২৮ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে বিকেল ৫:০০ টা হতে রাত ৮:০০ টা পর্যন্ত সোনারগাঁও থানার কাঁচপুর বাজার, বৈদ্যের বাজার এবং সোনারগাঁও জাদুঘর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সোনারগাঁও থানা পুলিশ। সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বারিকের নেতৃত্বে পরিচালিত ০৩টি আভিযানিক দল মোট ১৫ জন মাদকসেবীকে গ্রেফতার করে।
পরদিন ২৯ আগস্ট বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন। আদালতের রায়ে ০৮ জন মাদকসেবীকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা এবং অপর ০৭ জন মাদকসেবীকে ০৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা প্রদান করা হয়।
সোনারগাঁও থানায় সাজাপ্রাপ্তরা হলেন:
১. মো. মিলন মিয়া (২৩), কুড়িগ্রাম; বর্তমান ঠিকানা: সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
২. শ্রী বিজয় দাস (২৬), বগুড়া; বর্তমান ঠিকানা: কাঁচপুর, সোনারগাঁ।
৩. মো. জুয়েল (২২), দাসনোয়াগাঁও, সোনারগাঁ।
৪. রুহুল আমিন (১৯), মুন্দিরপুর, সোনারগাঁ।
৫. শাহীন (২৬), মুন্দিরপুর, সোনারগাঁ।
৬. মো. আশিক (২২), মুন্দিরপুর, সোনারগাঁ।
৭. রাব্বি মিয়া (২৫), মুন্দিরপুর, সোনারগাঁ।
৮. বিল্লাল সরকার (২৭), বারদী, সোনারগাঁ।
৯. মো. ইউসুফ (২৪), পানাম গাবতলী, সোনারগাঁ।
১০. মো. আরিফ হোসেন (২৫), ভাটিবন্দর, সোনারগাঁ।
১১. মো. রিপন (৩৭), সাহাপুর, সোনারগাঁ।
১২. আলামিন (২৫), উলুকান্দি, সোনারগাঁ।
১৩. ওমর ফারুক (৫০), ফতেকান্দি, সোনারগাঁ।
১৪. কাজি রিপন (৪২), রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
১৫. হৃদয় (৩২), ভৈরব, কিশোরগঞ্জ; বর্তমান ঠিকানা: যাত্রামুড়া, সোনারগাঁ।
সিদ্ধিরগঞ্জ থানার অভিযান:
এদিকে, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে সিদ্ধিরঘাট থানাধীন এসও বটতলা ৬ষ্ঠ তলা বিল্ডিংয়ের সামনে সুমনের সিএনজি গ্যারেজের ভেতরে মাদক স্পটে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ মাদকদ্রব্য উদ্ধারসহ ২ জন মাদকসেবীকে আটক করা হয়।
২৯ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে (শনিবার) বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত আটককৃতদের বিরুদ্ধে সামারি ট্রায়াল করে ৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সিদ্ধিরগঞ্জে সাজাপ্রাপ্তরা হলেন:
১. নাদিম হোসেন (৩৪), পিতা- আমির হোসেন, সাং- এসও বটতলা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
২. মিশন মিয়া (২৩), পিতা- মৃত জাকির হোসেন, সাং- এসও রোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
পুলিশ প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

