বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে সাগরের শুভেচ্ছা ও অভিনন্দন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে সাগরের শুভেচ্ছা ও অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এড. রুহুল কবির রিজভী আহমেদকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের সংগ্রামী সদস্য সচিব নাসির উদ্দীন জাহান সাগর।
গতকাল বিকেলে রাজধানী ঢাকার ধানমন্ডি লেকপাড় এলাকায় তার সরকারি নিজ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় সাক্ষাৎকালে দলের সর্বাধুনিক পরিকল্পনা ও নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের স্থানীয় কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধিসহ ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও এসময় গুরুত্বপূর্ন বিষয়গুলো আলোচনা করা হয়।
বিগত স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে রিজভী আহমেদের সাথে মৎস্যজীবী দল নেতা নাসির উদ্দীন জাহান সাগর ঢাকার রাজপথে অনেক ঝটিকা মিছিলে ছিলেন, এই সৌজন্য সাক্ষাৎতে ঐ কথাগুলো উঠে আসলে এক পর্যায়ে রিজভী আহমেদ বলেন, সাগর তুমি কি সেই বিজয়নগরে ৩০ জনের মিছিলে ছিলে? আমি বল্লাম হ্যাঁ ভাই। আপনার নেতৃত্বে তখন সামনের কাতারেই ছিলাম এবং পার্টি অফিসের ১৪ জনের ঝটিকা মিছিলেও আমি ছিলাম। বিগত সময়ের অনেক ঝটিকা মিছিলের কথা স্মরণ করে তখন রিজভী ভাইয়ের চোখ টলমল করে উঠে। তাকে দেখে আমারও চোখের পানি ছেড়ে দেয়ার মতো অবস্থা হয়ে যায়।
সাক্ষাৎ শেষে নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের সংগ্রামী সদস্য সচিব নাসির উদ্দীন জাহান সাগর বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ, নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা ও গণতন্ত্রের প্রতি অবিচল অঙ্গীকারের এক অনন্য স্বীকৃতি। তাঁর অভিজ্ঞতা ও প্রজ্ঞা বিএনপিকে আরো ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে সাহস, ত্যাগ ও আপসহীনতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা জাতীয়তাবাদী রাজনীতির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস।
সাগর আরো বলেন, মানুষের অধিকার রক্ষা ও নিপীড়িত পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তাঁর মানবিক ভূমিকা অতুলনীয়। তাঁর দিক নির্দেশনা ও অভিভাবকসুলভ পরামর্শ আমাদের মানবিক কার্যক্রমকে আরো গতিশীল করবে বলে আমরা প্রত্যাশা করি। আমরা বিশ্বাস করি, তাঁর দূরদর্শী নেতৃত্ব ও সাংগঠনিক প্রজ্ঞায় বিএনপি আরও সুসংগঠিত হবে এবং গণতন্ত্র, মানুষের অধিকার ও একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম আরো বেগবান হবে।
দেশের অন্যতম প্রধান এই রাজনৈতিক দলের নীতিনির্ধারণী পদে রিজভী আহমেদের নিযুক্তিতে নাসির উদ্দীন জাহান সাগরসহ অন্যান্য নেতাকর্মীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ভারপ্রাপ্ত মহাসচিবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

