সিদ্ধিরগঞ্জে সামারি ট্রায়ালে দুই মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড
সিদ্ধিরগঞ্জে সামারি ট্রায়ালে দুই মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত (সামারি ট্রায়াল)-এর মাধ্যমে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে দুই মাদকসেবীকে।
গত ২৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ (বুধবার) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
পরে আটককৃতদের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত মোস্তারীর আদালতে হাজির করা হলে আদালত সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে এই রায় প্রদান করেন।
১. মোঃ শাহপরান (৪২), পিতা- মৃত নুর ইসলাম, মাতা- মৃত সাফিয়া, সাং- সুমিলপাড়া মুন লাইট দক্ষিণ (আঃ সালামের বাড়ির ভাড়াটিয়া), ০৬ নম্বর ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। আদালত তাকে ৩০ (ত্রিশ) দিনের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
২. বাবু (৩০), পিতা- আঃ রহিম, মাতা- মোছাঃ নুর জাহান, সাং- ২ নম্বর ঢাকেশ্বরী (আমান উল্লাহর বাড়ির ভাড়াটিয়া), সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। আদালত তাকে ২০ (বিশ) দিনের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাদক নির্মূলে থানা পুলিশের এ ধরনের অভিযান ও আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

