সারাদেশ

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পরিচিতি সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পরিচিতি সভা অনুষ্ঠিত

 

মঙ্গলবার ( ২৫ আগষ্ট ) বিকেলে আলী আহম্মদ চুনকা পাঠাগারের মিলনায়তনে জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আয়োজনে পরিচিতি সভায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব।

 

 

প্রধান অতিথির বক্তব্যে মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, জাতীয়তাবাদী দল একটি জনগণের দল। এই দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের প্রতি সহনশীল ও দায়িত্বশীল আচরণ করতে হবে। বিরোধী দলে থাকা অবস্থায় যেভাবে কথা বলা যায়, সরকারি বা ক্ষমতায় থাকা অবস্থায় সেভাবে বলা যায় না; কারণ জনগণের প্রত্যাশা পূরণে বিনয় ও সহনশীলতার বিকল্প নেই।

 

 

তিনি আরো বলেন, আওয়ামী লীগের মতো লুটপাট, বিশৃঙ্খলা বা অন্যায়কে প্রশ্রয় দেওয়ার মনোভাব এই দলে বরদাশত করা হবে না। নেতাকর্মীদের ত্যাগ ও পরিশ্রমের কারণেই সব ষড়যন্ত্র এবং অপবাদের পরও জনগণ এই দলের ওপর ভরসা রেখেছে। পাঠ্যক্রমে ইতিহাসের বিকৃতি দূর করে সঠিক ইতিহাস তুলে ধরা হবে। এই দলের কর্মীদের প্রধান গর্বের জায়গা হলো এর নেতৃত্ব প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি সততা ও বহুদলীয় রাজনীতির অনন্য দৃষ্টান্ত; আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি রাজপথে আন্দোলন করে মানুষের শ্রদ্ধা অর্জন করেছেন; এবং তারেক রহমান, যিনি উদার ও ইতিবাচক নেতৃত্বের মাধ্যমে দলকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জোর করে শ্রদ্ধা আদায় করা যায় না, বরং সুন্দর আচার-আচরণ ও কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করাই দলের লক্ষ্য।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জনাব মোঃ আরিফুল ইসলাম টিটু ঢালীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ হারুন ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি , আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) কেন্দ্রীয় কমিটি মোঃ ইফতেখারুল আলম নাইম লস্কর, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম সারোয়ার মোল্লা, প্রচার সম্পাদক মোঃ দিদারুল আলম, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার, মহানগর ছাত্র দলের সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান, জেলা সদস্য (১নং যুগ্ম আহ্বায়ক) লুৎফর রহমান, সদস্য (২নং যুগ্ম আহ্বায়ক মোঃ মনজুর আকাশ সহ অসংখ্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Back to top button