সারাদেশ

দেওভোগে সাধু নাগ মহাশয়ের ১৮০তম জন্মোৎসব পালিত 

দেওভোগে সাধু নাগ মহাশয়ের ১৮০তম জন্মোৎসব পালিত 

 

রামকৃষ্ণের শ্রেষ্ঠ গৃহস্থ শিষ্য, সাধক পুরুষ শ্রী শ্রী দূর্গাচরণ সাধু নাগ মহাশয়ের ১৮০ তম জন্মোৎসব পালিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগষ্ট) দিনব্যাপী দেওভোগ নাগ মহাশয়ের আশ্রমে নানা অনুষ্ঠানের মাধ্যমে এ জন্মোৎসব পালন করা হয়। সাধু নাগ মহাশয়ের ভক্তবৃন্দরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।

এদিন সকালে সাধু নাগ মহাশয়ের জন্মোৎসব উপলক্ষে শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেওভোগ নাগ মহাশয়ের আশ্রমে গিয়ে শেষ হয়।

বিকেলে আশ্রম প্রাঙ্গণে গীতা পাঠ, সাধু নাগ মহাশয়ের জীবনী নিয়ে আলোচনা, শিশুদের কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ চলে নানা আয়োজন।

এসময় নেতৃবৃন্দ বলেন, সাধু নাগ মহাশয় খুবই সাধারণ জীবন যাপন করতেন। তার জীবনী পড়লে নিজেকে ঠিক রাখা খুবই কষ্টকর। তাঁর জীবনের অসংখ্য ঘটনা রয়েছে যা আমাদের জীবনের পাথেয়। তাঁর স্মরণেই এ আশ্রম গড়ে তোলা হয়েছে। আর বাংলাদেশের কাশী হবে সাধু নাগ মহাশয় আশ্রম।

সাধু নাগ মহাশয়ের জন্মোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা অর্চণা, প্রদীপ প্রজ্জ্বলন, যজ্ঞ ও প্রসাদ বিতরণ ও কেক কাটা হয়।

অনুষ্ঠানে ভবানী শংকর রায়ের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, রামকৃষ্ণ মিশনের স্বামী ব্রজনন্দ মহারাজ, সাধু নাগ মহাশয় আশ্রমের সভাপতি ননী গোপাল সাহা, সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য, সাংগঠনিক সম্পাদক লিটন পাল, মানস দাস, কাজল দাস প্রমুখ।

Leave a Reply

Back to top button