সারাদেশ

মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, শিশু’সহ আহত ৫

মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, শিশু'সহ আহত ৫

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সেলিম নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন একজন। আহত হয়েছেন শিশুসহ অন্তত পাঁচজন।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ইউনিয়নের চরডুমুরিয়া ও আশুরান এলাকায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্স বিএনপি নেতা রহিম মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিল। গত সপ্তাহেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর ধারাবাহিকতায় আজ সকালে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। একপর্যায়ে সংঘর্ষ চরডুমুরিয়া, সামারচরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

Leave a Reply

Back to top button