সারাদেশ

স্বেচ্ছাসেবী সংগঠনকে ফায়ার সেফটি সরঞ্জাম দিল সদর উপজেলা প্রশাসন

স্বেচ্ছাসেবী সংগঠনকে ফায়ার সেফটি সরঞ্জাম দিল সদর উপজেলা প্রশাসন

 

 

‎জলবায়ু পরিবর্তনজনিত কারণে শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি বেড়ে যায়। এই ঝুঁকি মোকাবিলায়।

‎’Climate Resilient Campus Initiative’ প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লজিক অফ বাংলাদেশ’কে বিভিন্ন অগ্নি নির্বাপক যন্ত্র বিতরণ করেন সদর উপজেলা।

‎বৃহস্পতিবার ( ২১মে) বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা সম্মেলন কক্ষে এ বিতরণ করা হয়।

‎ফায়ার ইকুইপমেন্ট উপকরণ হিসাবে ছিলো হেলমেট, মাস্ক, ফার্সট এইড বক্স, ফায়ার স্যুট, গামবুট, বাঁশি, টচ লাইট।

‎এর আগে ‘লজিক অফ বাংলাদেশ’ উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরে তারা জানান, দেশের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজে লাগিয়ে। শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা উন্নয়নের মাধ্যমে একটি দক্ষ, সচেতন, উদ্যোমী ও ইতিবাচক মনোভাব সম্পন্ন সমাজ বিনির্মান করে দেশে সার্বিক কল্যাণে ভূমিকা রাখা।

‎এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ’র কাছ থেকে ফায়ার ইকুপমেন্ট বুঝে নেন ‘লজিক অফ বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মাশরুর পারভেজ রাফি।

‎’লজিক অফ বাংলাদেশ’ এর রকম স্বেচ্ছা সেবক কার্যক্রম বিষয় এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ বলেন, অগ্নি নির্বাবক কাজ করতে হলে প্রথমে সেফটি নিশ্চিত করে কাজ করতে হয়। এক্ষেত্রে ‘লজিক অফ বাংলাদেশ’ তাদের নিরপত্তা ইকুইপমেন্ট ছাড়াই তারা স্বেচ্ছাসেবক হয়ে কাজ করে যাচ্ছে।

‎ সদর উপজেলা তারা (লজিক অফ বাংলাদেশ) নিরাপত্তা সাথে কাজ করতে সুবিধা হবে তার জন্য এই ইকুইপমেন্ট দেয়া।

 

 

‎এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার, সদর উপজেলা কৃষি অফিসার মাহামুদা হাসনাত, সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী ইয়াসির আরাফাত

‎’লজিক অফ বাংলাদেশ’ এডমিনিস্ট্রেশন উইং এর দায়িত্বরত কর্মকর্তা তাসফিয়া জিন্নাত ইলমা সহ ডিজাস্টার রেসপন্স টীম এবং ডিবেট উইং এর কর্মকর্তা, ও সেচ্ছাসেবীবৃন্দ প্রমুখ

Leave a Reply

Back to top button