নারায়ণগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার ( ২১ মে ) সকালে উপজেলার সম্মেলন কক্ষে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
এসময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আল আমিন বলেন, নারায়ণগঞ্জকে সুন্দর করা সম্ভব এক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। অতীতে ফেসিস্টরা পুরো এলাকাটা জ্যাম করে রেখেছিলো। নিজেদের রাজনৈতিক চর্চা করছে, গুন্ডামি চর্চা করছে, উন্নয়নের চর্চা করে নাই উন্নয়ন বাধাগ্রস্ত করছে। এখন আমাদের এই সমস্যা নাই। বিএনপি, জামায়াত, এনসিপি আমারা যারা আছি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সবাই অংশ গ্রহণ করেছি। দল মত থাকবে থাকবে এলাকা প্রশ্নে কারো আপোষ করার প্রশ্নেই আসে না।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, সদর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সজাগ রয়েছে। মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ চলছে। ঈদকে সামনে রেখে হাট-বাজার, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশা, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মাহমুদ চৌধুরী, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, সন্ত্রাস, চুরি-ছিনতাই, কিশোর গ্যাং, যানজট, নদী দখল-দূষণ এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

