রাজনীতি

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ফতুল্লা থানা যুবদলের বিশাল মিছিল নিয়ে যুবদলের বিক্ষোভ মিছিলে যোগদান করেন।

‎

‎রবিবার (২৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎

‎মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর খানপুরে এসে জেলা ও মহানগর যুবদলের মিছিলে যোগদান করেন।

‎

‎এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের কথিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

‎

‎বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা শ্লোগান দেয়‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’ সহ বিভিন্ন স্লোগান দেন।

‎

‎একই সঙ্গে তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

 

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা, ফতুল্লা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল খালেক টিপু,এনায়েত নগর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনির হোসেন, এনায়েত নগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল আলম জসিম, ফতুল্লা থানা যুবদলের যুগ্ন আহবায়ক হাজী আব্দুল রাজ্জাক, এনায়েত নগর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ রুবেল ৩ নং ওয়ার্ড যুব দলের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ ৭ নং ওয়ার্ড যুব দলের সভাপতি রাজু ৭ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সাদেক সহ অসংখ্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Back to top button