নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিলে তারাব পৌরসভা যুবদলের যোগদান
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে তারাব পৌরসভা যুবদলের আহবায়ক আফজাল কবির এর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যুবদলের বিক্ষোভ মিছিলে যোগদান করেন।
রবিবার (২৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর খানপুরে এসে জেলা ও মহানগর যুবদলের মিছিলে যোগদান করেন।
এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের কথিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা শ্লোগান দেয়‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’ সহ বিভিন্ন স্লোগান দেন।
একই সঙ্গে তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তারাব পৌরসভা যুবদলের আহবায়ক আফজাল কবির এর নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন তারাব পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক হাজী হাসান ইমাম বাবুল, কাউছার আলম, আবু তাহের মিয়া, কুতুবউদ্দিন ভূইয়া, আরিফুর রহমান আরিফ, হাজী আকতার হোসেন ভূইয়া, মোখলেছ সাউদ,মকবুল মিয়া, রবিউল মিয়া,মামুন মিয়া,রমজান খান,নয়ন ভূইয়া, সোহেল মিয়া,নজরুল ইসলাম, মাসুদ মীর,আব্দুল আজিজ হীরা,আরমান লোল্লা,হায়দার আলী,সালাউদ্দিন মিয়া,সাইফুল ইসলাম, জোনায়েদ মিয়া সহ অসংখ্য নেতৃবৃন্দ।

