রংপুরে হরতালের সমর্থন জানিয়ে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের মানববন্ধন
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

বিদ্যুতের প্রি-পেইড মিটার বাতিল, ভূতুরে বিল প্রত্যাহার, বিদ্যুতের মূল্য কমানো ও দূর্ণীতির শ্বেতপত্র প্রকাশের দাবীতে ৩০ নভেম্বর রংপুরে অর্ধ দিবস হরতালের সমর্থনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সভাপতি এড. মাহবুবুর রহমান ইসমাঈলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা এড. মাহবুবুর রহমান মাসুম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হতভাগ্য নারায়ণগঞ্জ; দূর্ভাগ্য নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের সমস্যার কথা বলতে বলতে আমরা বৃদ্ধ হয়ে গেলাম। নারায়ণগঞ্জের সমস্যার সমাধান হলোনা। এর মধ্যে মরার ওপর খাঁড়ার ঘাঁ হলো নারায়ণগঞ্জ ওয়াসা। কোন উন্নয়ন হয় না অথচ ট্যাক্স আদায়ের জন্য একটার পর একটা সংগঠন করেই যাচ্ছেন। এমন কর্মকান্ড আমরা বরদাশতা করবোনা, আমরা এটা প্রত্যাখান করলাম।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে কোন দৃশ্যমান উন্নয়ন নেই। আমরা প্রি-পেইড মিটার, পোর্ট ও ওয়াসা প্রত্যাখান করলাম। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বগুড়ার লোক, সেখানে উন্নয়নে ভাসিয়ে দিচ্ছে আর নারায়ণগঞ্জকে বানাচ্ছে শ্মশান। আমরা সেটা হতে দিবোনা।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি নারায়ণগঞ্জের ২০টি মাদক স্পটের কথা বলেছেন অথচ একটা মাদক স্পটও দূর করতে পারলেন না। জাইকার সাথে মেঘনা নদি থেকে পানি আনতে যে চুক্তি হয়েছে সেটার কি হবে। এর বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন করবো। আগামীকাল রংপুরে যে অর্ধ দিবস হরতাল ডাক দিয়েছে সেটার প্রতি সংহতি জানান এড. মাহবুবুর রহমান মাসুম।
মানববন্ধনে সংগঠনের সহ-সভাপতি রুহুল আমীন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

