নারায়ণগঞ্জে সদর কোর্ট পরিদর্শন করলেন অ্যাডিশনাল ডিআইজি মোঃ সায়ফুজ্জামান ফারুকী
নারায়ণগঞ্জে সদর কোর্ট পরিদর্শন করলেন অ্যাডিশনাল ডিআইজি মোঃ সায়ফুজ্জামান ফারুকী

নারায়ণগঞ্জ সদর কোর্টে দ্বি-বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী। শনিবার (১১ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
সদর কোর্টে পৌঁছালে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অ্যাডিশনাল ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর সালামি গ্রহণের মাধ্যমে পরিদর্শন কার্যক্রমের সূচনা হয়।
পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি সদর কোর্টের গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্র, দাপ্তরিক নথিপত্র এবং দৈনন্দিন কার্যক্রম পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। এছাড়াও তিনি কোর্টের মালখানা, হাজতখানা এবং সরকারি অস্ত্রাগার সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সদর কোর্টের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি। তাঁর গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহের মধ্যে রয়েছে:
মামলার আলামতসমূহ যথাযথভাবে সংরক্ষণ ও বিজ্ঞ আদালতে সময়মতো উপস্থাপন করা।
ওয়ারেন্টসমূহ সিডিএমএস (CDMS)-এ এন্ট্রি নিশ্চিত করে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা।
সাক্ষীদের যথাসময়ে কোর্টে উপস্থিতি নিশ্চিত করা।
মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডকেটসমূহ সঠিকভাবে সংরক্ষণ করা।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সদর কোর্টে কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

