
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে এসআই/মোঃ ইকরাম উজ্জামান এর নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল ১৯/০৫/২০২৬ খ্রিঃ সোনারগাঁও থানাধীন পিরোজপুর এবং মোগড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানে দুর্ধর্ষ ডাকাত সর্দার মোঃ রুবেল (৩২), পিতা- মোঃ হানিফা, সাং-রতনপুর ,ইউপি-পিরোজপুর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ; ০২। ডাকাত মোঃ উজ্জ্বল (৩৫), পিতা- মৃত আফসার, সাং-হাবিবপুর, ইউপি-মোগড়াপাড়া, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ; ০৩। ডাকাত সর্দার আল আমিন (৩২), পিতা- আক্কুল আলী, সাং-পিরোজপুর, ইউপি-পিরোজপুর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ এবং ০৪। ডাকাত ইলিয়াছ বাবু (২৬), পিতা- আক্তার হোসেন, সাং-পিরোজপুর, ইউপি-পিরোজপুর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ’দের গ্রেফতার করে । ধৃত আসামিদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় খুন, ডাকাতি, মাদক, নারী ও শিশু অপহরণ সহ একাধিক মামলা আছে। যেকোন অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশর অভিযান অব্যাহত থাকবে।

