
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে এসআই/মোঃ মামনুর রশিদ এর নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল ২৩/০৫/২০২৬ খ্রিঃ সোনারগাঁও থানাধীন সাদিপুর ইউনিয়নের নয়াপুর কাঠালিয়া পাড়া এবং কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে সোনারগাঁও থানাধীন সাদিপুর ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সমম্পাদক ০১। মোঃ মেহেদী হাসান মুরাদ (২৫), পিতা- হাবিবুর রহমান, সাং- নয়াপুর কাঠালিয়া পাড়া, থানা-সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সমর্থক ০২। মাহমুদুল হাসান হিমেল (২৯), পিতা- হাবিবুর রহমান, সাং- নয়াপুর কাঠালিয়া পাড়া, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ; ০৩। নুর হোসেন (৪০), পিতা-আব্দুর সাত্তার, মাতা- আনোয়ারা বেগম; ০৪। শফিকুল ইসলাম (৪৮), পিতা- মোঃ সুরুজ মিয়া, মাতা-মোমেনা খাতুন; ০৫। মোঃ মোখলেস (৪৯), পিতা-আব্দুল খালেক, মাতা- আমেনা বেগম, উভয় সাং- বড় চেঙ্গাইন, ইউপি-কাঁচপুর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ’দের গ্রেফতার করা হয় । ধৃত আসামিদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

