অপরাধ

সিদ্ধিরগঞ্জে ও বন্দরে ২২০০ পিস ইয়াবাসহ ১৭ মামলার ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেফতার ৪

সিদ্ধিরগঞ্জে ও বন্দরে ২২০০ পিস ইয়াবাসহ ১৭ মামলার ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেফতার ৪

নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি অভিযানে ১৭টি মামলার আসামী কুখ্যাত ‘মাদক সম্রাট’ ওসমানসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে মোট ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

​ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান ও মফিজুল ইসলাম, পিপিএম-এর নেতৃত্বাধীন টিম সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ২০০ পিস ইয়াবাসহ রিপন (৩৬) ও রেখা আক্তার (৪০) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

​পরবর্তীতে একই টিম শুক্রবার (০৯ অক্টোবর) ভোর ছয়টার দিকে বন্দর থানাধীন মাহমুদনগর এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে ১৭টি মাদক মামলার আসামি ও এলাকার কুখ্যাত মাদক সম্রাট ওসমান (২৬) এবং তার সহযোগী নয়নপ্রতাপকে (২৫) ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। দুই অভিযানে সর্বমোট ২২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

​

১. মোঃ ওসমান (২৬), পিতা- আল ইসলাম @ আলী ইসলাম, মাতা- রোকেয়া বেগম, সাং- মাহমুদনগর, কে.এন সেন রোড, পূর্ব ঠিকানা- সোনাকান্দা পানির ট্যাংকি, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।

২. নয়ন (২৫), পিতা- মোঃ সোবহান, মাতা- নাছিমা বেগম, সাং- সোনাকান্দা ব্যাপারীপাড়া রোড, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।

৩. রিপন (৩৬), পিতা- নূরু মিয়া, মাতা- সেলিনা বেগম, সাং- পাইনাদি পশ্চিমপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

৪. রেখা আক্তার (৪০), স্বামী- আঃ রহিম, পিতা- মৃত ফজলে করিম মুন্সি, মাতা- মৃত নিলুফা বেগম, সাং- পাইনাদি পশ্চিমপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

Leave a Reply

Back to top button