অপরাধ

বন্দরে ইয়াবা, হিরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

বন্দরে ইয়াবা, হিরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দর থানায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুড়িয়া হিরোইন এবং ৫০০ গ্রাম গাঁজাসহ শান্তি বেগম (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

​ ২৯ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটের দিকে বন্দর থানাধীন দত্তপাড়া বউবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে বন্দর থানার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। দত্তপাড়া বউবাজার এলাকার জনৈক আনোয়ার হোসেনের ২য় তলা থেকে মাদকদ্রব্যসহ ওই নারীকে হাতেনাতে আটক করা হয়।

​গ্রেফতারকৃত শান্তি বেগম বন্দর থানার দত্তবাড়ী বউবাজার এলাকার ওলি মিয়া ও হাসনা বেগম দম্পতির মেয়ে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে (পিসিপিআর যাচাইকৃত)।

​এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বন্দর থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধি ও অপরাধ দমনে বন্দর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ কতৃপক্ষ।

Leave a Reply

Back to top button