অপরাধ

নারায়ণগঞ্জে ডাকাতির ৭০টি ব্যাটারিসহ গ্রেফতার ২, মূলহোতা চক্রের সন্ধানে পুলিশ

নারায়ণগঞ্জে ডাকাতির ৭০টি ব্যাটারিসহ গ্রেফতার ২, মূলহোতা চক্রের সন্ধানে পুলিশ

নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে ৭০ পিস চোরাই ব্যাটারিসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জামাল উদ্দিন।

​গ্রেফতারকৃতরা হলেন—লক্ষ্মীপুর সদর থানার পশ্চিম চরমন্ডল এলাকার মৃত ইউনুসের ছেলে মোঃ নূর নবী (৩৮) এবং কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার অহেদ আলীর ছেলে আঙ্গুর মিয়া (৫০)। তারা বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় বসবাস করতেন।

​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় বন্দর থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় শাকিল মিয়ার অটো গ্যারেজে বিশেষ অভিযান চালায়। অভিযানে ওই গ্যারেজ থেকে ডাকাতি ও চুরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম ও মালামাল উদ্ধার করা হয়।

​বিভিন্ন কোম্পানির বিভিন্ন রঙের ইজিবাইক, মিশুক ও অটো রিকশার ৭০টি ব্যাটারি (প্রতিটি ১২ ভোল্ট), যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লক্ষ টাকা।

​এইচআইভিসন (HIKVISION) ব্র্যান্ডের একটি সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক (মূল্য ৩ হাজার টাকা)।

​নগদ ৩ হাজার ৫ শত টাকা।

​এ ঘটনায় বন্দর থানায় দণ্ডবিধির ৩৯৫/৩৯৭/৪১২ ধারায় একটি নিয়মিত মামলা (এফআইআর নং-১৯, তারিখ- ০৯ জুলাই, ২০২৬) রুজু করা হয়েছে।

​অভিযান পরিচালনাকারী এসআই (নিঃ) ইয়াছিন আরাফাত জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতি ও চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ইজিবাইক ও ব্যাটারি চুরি করে আসছিল।

​বন্দর থানার ওসি মোঃ জামাল উদ্দিন বলেন, “গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেফতার এবং মালামালের উৎস সন্ধানে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Back to top button