সোনারগাঁয়ে ইয়াবা সহ ৮ মামলার মাদক ব্যবসায়ী গ্রেফতার
সোনারগাঁয়ে ইয়াবা সহ ৮ মামলার মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় ও সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ আজমাইন কবির সাহস (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
গত ৭ জুলাই ২০২৬ তারিখ, সোমবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানাধীন টিপুরদী এলাকায় অভিযান চালায় পুলিশের একটি চৌকস দল। সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সোহেল রানার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ‘হানিফ মিয়ার মায়ের দোয়া হোটেল’ সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আজমাইন কবির সাহস সোনারগাঁও থানার গোয়ালদী পূর্বপাড়া এলাকার মৃত হুমায়ুন কবিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া তার পূর্ব ইতিহাস যাচাই করতে গিয়ে সিডিএমএস (CDMS) পর্যালোচনায় দেখা যায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ০৮টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

