অপরাধ

সোনারগাঁওয়ে ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁওয়ে ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জে মাদক নির্মূলে পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ১৪৫ পিস ইয়াবাসহ মোসাঃ ছালেহা (৩২) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

​ঘটনাটি ঘটেছে রোববার (০৫ জুলাই, ২০২৬) গভীর রাতে। গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানাধীন নওয়াগাঁও ইউনিয়নের বানেশ্বর্দী গ্রামে অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল।

​পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার-এর তত্ত্বাবধানে এবং সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মামুনুর রশিদ-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় অভিযুক্ত ছালেহার শয়নকক্ষ তল্লাশি করে খাটের তোষকের নিচ থেকে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত ছালেহা বানেশ্বর্দী গ্রামের মৃত আব্দুল হেকিমের মেয়ে এবং পলাতক আসামি মোঃ আল আমিনের স্ত্রী।

​এ বিষয়ে সোনারগাঁও থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত ছালেহা এবং পলাতক আসামি আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

​নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় মাদকবিরোধী এমন অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রশাসন।

Leave a Reply

Back to top button