সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান: ১৫ মাদকসেবীর ১৫ দিন করে কারাদণ্ড
সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান: ১৫ মাদকসেবীর ১৫ দিন করে কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চিত্তরঞ্জন ঘাট ও বিহারী ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের (সামারি ট্রায়াল) মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
২৭ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে এই মাদকবিরোধী অভিযান চালানো হয়।
পরদিন ২৮ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ (শুক্রবার) বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত আটককৃতদের বিরুদ্ধে সামারি ট্রায়াল পরিচালনা করে এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলেন:
১. রুবেল (২৮), দাউদকান্দি, কুমিল্লা (বর্তমান ঠিকানা- চৌধুরী বাড়ী মাঝিপাড়া, সিদ্ধিরগঞ্জ);
২. মোঃ আলম (৬০), সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ;
৩. মোঃ আসলাম (৬৫), গোদনাইল আরামবাগ, সিদ্ধিরগঞ্জ;
৪. জাহাঙ্গীর আলম (৩০), চিত্ত রঞ্জন জি.এস.সি.সি মোড়, সিদ্ধিরগঞ্জ;
৫. আল আমিন (২৪), চিত্তরঞ্জন চৌধুরীবাড়ী, সিদ্ধিরগঞ্জ;
৬. মোঃ মিজানুর রহমান (৫২), গোদনাইল রসুলবাগ, সিদ্ধিরগঞ্জ;
৭. মোঃ পাভেল (২৮), চৌধুরীবাড়ী তাঁতখানা, সিদ্ধিরগঞ্জ;
৮. মোঃ জুয়েল (৩০), গোদনাইল ধনকুন্ডা, সিদ্ধিরগঞ্জ;
৯. হাবুল মৃধা (২৮), চৌধুরীবাড়ী জেলেপাড়া, সিদ্ধিরগঞ্জ;
১০. মোঃ মাসুম (৩৫), গোদনাইল আরামবাগ, সিদ্ধিরগঞ্জ;
১১. মোঃ রাকিব (২২), চনপাড়া, রূপগঞ্জ;
১২. শাকিল (২০), বোরহান উদ্দিন, ভোলা (বর্তমান ঠিকানা- পাইনাদী নতুন মহল্লা, সিদ্ধিরগঞ্জ);
১৩. মোঃ রুপ মিয়া (৬৫), আটিগ্রাম, সিদ্ধিরগঞ্জ;
১৪. মোঃ কবির হোসেন (৩৫), সোনারগাঁও, নারায়ণগঞ্জ (বর্তমান ঠিকানা- দূর্জয় টাওয়ার সিদ্ধিরগঞ্জ হাউজিং) এবং
১৫. মোঃ পারভেজ (২৪), শিমরাইল টেকপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় এ ধরনের অভিযান ও সামারি ট্রায়াল অব্যাহত থাকবে।

