অপরাধ

সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আফসার উদ্দিন (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ১০ জুলাই (শুক্রবার) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

​গ্রেপ্তারকৃত আফসার উদ্দিন কক্সবাজার জেলার টেকনাফ থানার সেন্টমার্টিন এলাকার মৃত সিদ্দিক আহমেদের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখার খ-জোনের ইনচার্জ জনাব সাজ্জাদ করিম খানের নেতৃত্বে পুলিশের একটি দল সিদ্ধিরগঞ্জের আল আহাম্মাদীয়া স্টিল নামক দোকানের সামনের রাস্তায় অবস্থান নেয়। এ সময় মাদক কারবারি আফসার উদ্দিনকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালিয়ে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

​নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর হুশিয়ারি দিয়ে বলা হয়েছে, মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের অপরাধ নির্মূলে জেলা গোয়েন্দা শাখার এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নারায়ণগঞ্জে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Back to top button