সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও মাইক্রোবাস সহ গ্রেফতার ১
সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও মাইক্রোবাস সহ গ্রেফতার ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধ অস্ত্র, গুলি ও মাইক্রোবাসসহ মো. সজিব আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার ১২ জুলাই, ২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০২.৩০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জের মিজমিজি ২নং ওয়ার্ডস্থ চিশতিয়া বেকারীর সামনে থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানে আসামির কাছ থেকে পুলিশ যা যা উদ্ধার করেছে তা হলো:
১টি কাঠের বাটযুক্ত কালো রংয়ের রিভলবার (ASTRA SPAIN)।
৬ রাউন্ড গুলি।
৩টি ধারালো রামদা।
১টি পুরাতন কালো রংয়ের মাইক্রোবাস (রেজিঃ নং- ঢাকা মেট্রো-চ-২০-৫২৫৭)।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক-এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত সজিব আহমেদ মিজমিজি মাইজপাড়া এলাকার মৃত রাশিদা বেগম ও মো. সানা উল্লাহর ছেলে। পুলিশের তথ্যমতে, ধৃত আসামির বিরুদ্ধে পূর্ব থেকেই সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে একটি হত্যা মামলা রয়েছে।
পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতিকালে তাকে অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে এবং ডাকাতির প্রস্তুতির দায়ে পৃথক দুটি মামলা রুজু করে আসামিকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

