অপরাধ

১৬০০ পিছ ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রমজানসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি অভিযানে মোট ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেটকারসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ২৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

​জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে ডিবি ‘খ’ জোনের পরিদর্শক রেজাউল ইসলামের নেতৃত্বে এসআই আনোয়ার হোসেন ও এসআই বিপুল হোসেনের একটি দল অভিযানে নামে। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ওয়াটার ওয়ার্কস রোডের নীট কনসান গার্মেন্টসের প্রধান ফটকের সামনের পাকা সড়ক থেকে ৬০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়।

​পরবর্তীতে একই রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার সাইনবোর্ড এলাকায় চেকপোস্ট বসায় ডিবি দল। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৫-৩২২১) থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। গাড়িটি আটক করে তল্লাশি চালানো হলে ভেতরে থাকা দুজনের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি ক্যাম্প এলাকার বাসিন্দা মো. রমজান (৩২) ও শান্ত (২২); এবং ঢাকার খিলক্ষেত এলাকার বাসিন্দা সোহেল (২৬) ও মো. রাকিব (৩৪)।

​অভিযানে সর্বমোট ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Back to top button