সোনারগাঁয়ে ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
সোনারগাঁয়ে ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ২৪ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে ভোর ৫টা ৫ মিনিটের দিকে কাঁচপুর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ তরিকুল ইসলাম অন্তর (২৬): পিতা-আব্দুল আলিম মিয়া, সাং-দেয়াবৈ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। মোঃ রাকিব (২৫): পিতা-মৃত ইনা, সাং-সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ। মোঃ মমিন হাসান (২১): পিতা-মৃত সেলিম, সাং-রামপুর নয়াপড়্যা, নেত্রকোনা; বর্তমান ঠিকানা- শিমরাইল (তাইজুর মাঠের সামনে), সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আরিফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল কাঁচপুর ইউনিয়নধীন খোরশেদা সিদ্দিক সুপার মার্কেটর সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট ও টহলকালে উক্ত তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে থানা কর্তৃপক্ষ।

