সিদ্ধিরগঞ্জে ও বন্দরে ২২০০ পিস ইয়াবাসহ ১৭ মামলার ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেফতার ৪
সিদ্ধিরগঞ্জে ও বন্দরে ২২০০ পিস ইয়াবাসহ ১৭ মামলার ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেফতার ৪

নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি অভিযানে ১৭টি মামলার আসামী কুখ্যাত ‘মাদক সম্রাট’ ওসমানসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে মোট ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান ও মফিজুল ইসলাম, পিপিএম-এর নেতৃত্বাধীন টিম সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ২০০ পিস ইয়াবাসহ রিপন (৩৬) ও রেখা আক্তার (৪০) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে একই টিম শুক্রবার (০৯ অক্টোবর) ভোর ছয়টার দিকে বন্দর থানাধীন মাহমুদনগর এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে ১৭টি মাদক মামলার আসামি ও এলাকার কুখ্যাত মাদক সম্রাট ওসমান (২৬) এবং তার সহযোগী নয়নপ্রতাপকে (২৫) ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। দুই অভিযানে সর্বমোট ২২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
১. মোঃ ওসমান (২৬), পিতা- আল ইসলাম @ আলী ইসলাম, মাতা- রোকেয়া বেগম, সাং- মাহমুদনগর, কে.এন সেন রোড, পূর্ব ঠিকানা- সোনাকান্দা পানির ট্যাংকি, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।
২. নয়ন (২৫), পিতা- মোঃ সোবহান, মাতা- নাছিমা বেগম, সাং- সোনাকান্দা ব্যাপারীপাড়া রোড, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।
৩. রিপন (৩৬), পিতা- নূরু মিয়া, মাতা- সেলিনা বেগম, সাং- পাইনাদি পশ্চিমপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
৪. রেখা আক্তার (৪০), স্বামী- আঃ রহিম, পিতা- মৃত ফজলে করিম মুন্সি, মাতা- মৃত নিলুফা বেগম, সাং- পাইনাদি পশ্চিমপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

