সিদ্ধিরগঞ্জে ইয়াবা, গাঁজা, হেরোইন সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে ইয়াবা, গাঁজা, হেরোইন সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ২০/০৫/২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ২০.৫০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন ০৩নং ওয়ার্ডস্থ নিমাইকাশারী ব্যাংক কলোনী সাকিনস্থ জনৈক আঃ খালেক এর বাড়ীর সামনে রাস্তার উপর এবং ২১/০৫/২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০২.৩০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি শিকদারপুল ব্রীজের উপর অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আসামি-১। শফিকুল ইসলাম প্রকাশ শফিক প্রকাশ সখি (৪০), পিতা- আব্দুল খালেক, মাতা- শাহিদা বেগম; ২। রাশিদা খাতুন (৩৪), স্বামী- শরীফুল ইসলাম, উভয় সাং- নিমাইকাশারী ব্যাংক কলোনী কালাচান মার্কেট এর পিছনে, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৩। নূর নবী (২৫), পিতা- নজরুল ইসলাম, সাং- আটি ওয়াবদা কলোনী বউ বাজার, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৪। রফিক (১৯), পিতা- সাইদুল ইসলাম, সাং- দত্তের চর, থানা- বক্সিগঞ্জ, জেলা- জামালপুর, বর্তমান সাং- জালকুড়ি (সিকদারপুল সাগর এর বাসার ভাড়াটিয়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এবং ৫। জিসান (২৩), পিতা- রবিউল, সাং- জালকুড়ি কড়ইতলা (আরব আলী এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ’দের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা, ২০০ পুরিয়া হেরোইন উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

