রূপগঞ্জে ১৫০ পিস ইয়াবা, ২০ বোতল বিদেশি মদ, টাকা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রূপগঞ্জে ১৫০ পিস ইয়াবা, ২০ বোতল বিদেশি মদ, টাকা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব এ.এইচ.এম সালাউদ্দিন এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) রৌশন আলী এর নেতৃত্বে রূপগঞ্জ থানার একটি চৌকস আভিযানিক দল ২৩/০৫/২০২৬ খ্রিঃ রাত ২০.৩০ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভাস্থ তেতলাব এলাকা থেকে আসামি
১। মোঃ নয়ন মিযা (২৬), পিতা-মোঃ গোলজার হোসেন ভূইয়া; ২। মোঃ রাজ রায়হান রাব্বি (২৪), পিতা-মোঃ সাইদুল ইসলাম এবং ৩। মোঃ সুলতান (৩০), পিতা-মোঃ মোস্তফা খাঁ, সর্ব সাং- তেতলাব, তারাব পৌরসভা, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে
১৫০ পিস ইয়াবা, ২০ বোতল বিদেশি মদ, মাদক বিক্রয়লব্দ-৪০,০০০/-টাকা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে রূপগঞ্জ থানা পুলিশর অভিযান অব্যাহত থাকবে।

