ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ ‘কোবরা বাহিনী’র ৩ সদস্য গ্রেফতার
ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ 'কোবরা বাহিনী'র ৩ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক অভিযানে ৪ কেজি গাঁজাসহ কুখ্যাত ‘কোবরা বাহিনী’র তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে ফতুল্লা থানাধীন কুতুবাইল কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান, পিপিএম এঁর দিকনির্দেশনায় এবং ডিবির অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাসিনুজ্জামান এর তত্ত্বাবধানে জেলাব্যাপী বিশেষ মাদক ও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মিজানুর রহমান, পিপিএম ও এসআই মফিজুল ইসলাম, পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম কুতুবাইল কাঠেরপুল সাকিনে অভিযান পরিচালনা করে। অভিযানে ফতুল্লার ‘কোবরা বাহিনী’র ৩ সদস্যকে ৪ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
১. উজ্জ্বল গাজী (২৮), পিতা- মৃত চাঁন মিয়া গাজী, সাং- রামারবাগ, থানা- ফতুল্লা।
২. রাসেল আঁকন (৪০), পিতা- মৃত কাসেম আঁকন, সাং- সারিকখালী, জেলা- পটুয়াখালী (বর্তমান ঠিকানা: কাঠেরপুল, ফতুল্লা)।
৩. সানি (২৭), পিতা- মো. রিপন, সাং- রামারবাগ, থানা- ফতুল্লা।
অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে ডিবির এসআই মিজানুর রহমান, পিপিএম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-৩৫, তারিখ: ১৩/১০/২০২৬)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

