নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭০, জব্দ ইয়াবা ও ফেনসিডিল
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭০, জব্দ ইয়াবা ও ফেনসিডিল

নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত ২৪ ঘণ্টার এক বিশেষ অভিযানে ৭০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও নিষিদ্ধ ফেয়ারডিল (Fairdyl)।
গতকাল রবিবার (১১ অক্টোবর) জেলার সাতটি থানা এলাকায় থানা পুলিশ ও ডিবি যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মাদক কারবার, সেবন, পরোয়ানাভুক্ত ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।
থানাভিত্তিক গ্রেপ্তারের সংক্ষিপ্ত বিবরণ নিচে তুলে ধরা হলো:
সোনারগাঁও থানা: সর্বোচ্চ ২৫ জন গ্রেপ্তার। এর মধ্যে ১৩০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী, ১৯ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ২ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সদস্য রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা: ১১০ পিস ইয়াবা, ৭৪ বোতল Fairdyl ও ১ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ী, ৯ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ১ জন ও নিয়মিত মামলার ২ জনসহ মোট ১৬ জন গ্রেপ্তার।
রূপগঞ্জ থানা: মাদকসেবী ৭ জন ও পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ৯ জন গ্রেপ্তার।
বন্দর থানা: মাদকসেবী ৪ জন, নিয়মিত মামলার ১ জন ও অন্যান্য ধারায় ৩ জনসহ মোট ৮ জন গ্রেপ্তার।
ফতুল্লা মডেল থানা: মাদকসেবী ২ জন ও পরোয়ানাভুক্ত ৪ জনসহ মোট ৬ জন গ্রেপ্তার।
নারায়ণগঞ্জ সদর থানা: মাদক সেবনের দায়ে ৫ জন গ্রেপ্তার।
আড়াইহাজার থানা: পরোয়ানাভুক্ত ১ জন গ্রেপ্তার।
সব মিলিয়ে গত ২৪ ঘণ্টার অভিযানে ৭ জন মাদক ব্যবসায়ী, ৪৬ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ১০ জন, নিয়মিত মামলার ৩ জন, অন্যান্য ধারায় ৩ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জনসহ সর্বমোট ৭০ জন আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

