আইন-আদালত

কুতুবপুরে জনি হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার হলেও বাকিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, ফাঁসির দাবি

কুতুবপুরে জনি হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার হলেও বাকিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, ফাঁসির দাবি

কুতুবপুরে নির্মম হত্যাকান্ডের শিকার জাহাঙ্গীর আলম জনির প্রধান হত্যাকারী গ্রেফতার হলেও অন্যান্য আসামীদের গ্রেফতারে অবহেলা করায় মানববন্ধন করেছে পরিবার ও এলাকাবাসী।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জাহাঙ্গীর আলম জনিকে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। এই বর্বরোচিত ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হত্যাকান্ডের ঘটনায় দীর্ঘদিন অতিবাহিত হলেও খুনিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনায় এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

মানববন্ধনে হত্যাকাণ্ডের সাথে জড়িত হিসেবে বেশ কয়েকজনের নাম ও ছবি প্রকাশ করে তাদের অবিলম্বে ফাঁসির দাবি জানানো হয়। অভিযুক্তরা হলেন – ​ফারজানা আক্তার মুন্নি,​হাফসা আক্তার শেলী, সৈকত, ​লিংকন, ​আমিনা বেগম।

এসময় বক্তারা প্রশাসনের উদ্দেশ্যে বলেন, অনতিবিলম্বে জনি হত্যার সমস্ত আসামিকে আইনের আওতায় এনে ফাঁসি নিশ্চিত করতে হবে। অন্যথায় এলাকাবাসী আরও কঠোর কর্মসূচির ডাক দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

​মানববন্ধনে নিহতের পরিবার, আত্মীয়-স্বজন এবং এলাকার শত শত সাধারণ মানুষ ব্যানার, প্লেকার্ড হাতে নিয়ে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন নিহত জাহাঙ্গীর আলম জনির পিতা আলহাজ্ব আব্দুস সাকুর, বোন জামাতা আল-আমিন, চাচা মিজানুর রহমান মিলন, চাচা আরশাদ মিয়া, ভাই তানভীর, আবু বকর সহ এলাকাবাসী।

Leave a Reply

Back to top button