আইন-আদালত

এডভোকেট টিপুর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে আদালত চত্বরে মানববন্ধন

এডভোকেট টিপুর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে আদালত চত্বরে মানববন্ধন

 

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির এক নারী আইনজীবীকে শারীরিকভাবে নির্যাতন ও অকথ্য-অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও এডভোকেট রফিক আহম্মেদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা।

রবিবার (২৪ মে) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা আদালত চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা অংশগ্রহণ করেন। এ-সময় এখানে উপস্থিত ছিলেন এডভোকেট আমিনা প্রধান শিল্পী, অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন নারী আইনজীবীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, শারীরিক নির্যাতন ও অশালীন ভাষা ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আদালত প্রাঙ্গণে এ ধরনের ঘটনা আইনজীবী সমাজের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।

বক্তারা আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় আইনজীবীরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে আইনজীবীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Back to top button