সারাদেশ

নরসিংদী পলাশে গ্রামীণ ব্যাংক শাখায় ৪ পেট্রোল বো’মা নিক্ষেপ

নরসিংদী পলাশে গ্রামীণ ব্যাংক শাখায় ৪ পেট্রোল বো'মা নিক্ষেপ

নরসিংদীর পলাশ উপজেলায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয় লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে আগুন জ্বললেও স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় কার্যালয়। এ ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় বাসিন্দা ও ব্যাংকের নাইট গার্ডের তথ্যমতে, কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পরপর চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বোমা নিক্ষেপের পর কার্যালয়ের সামনে আগুন জ্বলে উঠলে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীর সহায়তায় তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

 

খবর পেয়ে পলাশ থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা, কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Back to top button