সারাদেশ

ফতুল্লায় ট্রেন ও লেগুনায় দুর্বৃত্তদের আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেনের একটি বগি ও দুটি লেগুনায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) ভোরে চাষাঢ়া রেলস্টেশনে ঢাকাগামী একটি ট্রেন এবং চাঁনমারী এলাকায় পার্কিং করা দুটি লেগুনায় আগুন দেওয়া হয়।

 

স্টেশন সূত্রে জানা যায়, ভোর পৌনে ৬টার দিকে যাত্রী ওঠানোর সময় ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়। পরে রেলওয়ে কর্মীদের সহযোগিতায় অগ্নিনির্বাপক পাউডার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

 

অন্যদিকে, ভোর ৫টার দিকে মোটরসাইকেলে আসা তিন যুবক চাঁনমারী এলাকায় মাজারের কাছে দাঁড়িয়ে থাকা দুটি লেগুনায় আগুন দিয়ে পালিয়ে যায়।

 

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Back to top button