
নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা আদালতপাড়ার বাহিরে মামলা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমান রক্তাক্ত জখমীসহ উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন।
১৭ নভেম্বর মঙ্গলবার দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ জেলা আদালতের বাইরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পশ্চিম পাশে ইসদাইর রসুলবাগের প্রবেশমুখে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে জুয়েল আরমানের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করেছেন তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরা।
জানাগেছে, নারায়ণগঞ্জ জেলা আদালতে একটি মামলায় জামিন শুনানী শেষে আদালত থেকে বের হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পশ্চিম পাশে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন উভয়পক্ষের লোকজন। ওই সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।

