সারাদেশ

ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান ভস্মীভূত, ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

কুমিল্লা প্রতিনিধি: রাতুল হাসান

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৪ নভেম্বর) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় ১২টি দোকানের মালামাল ও আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। চোখের সামনে তিল তিল করে গড়ে তোলা সাজানো ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এ ঘটনায় তারা এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন।

​প্রাথমিকভাবে এ অগ্নিকাণ্ডে প্রায় ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

​এদিকে, অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত হওয়া ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে এবং তাদের দ্রুত পুনর্বাসনের জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের জরুরি আর্থিক সহায়তা কামনা করেছেন বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী। একই সঙ্গে সমাজের বিত্তবানদেরও ক্ষতিগ্রস্ত এসব পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে

Leave a Reply

Back to top button