এমপি আব্দুল্লাহ আল আমিনের নির্দেশে মুসলিম নগর হাইস্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এমপির নির্দেশনায় ও অনুপ্রেরণায় ফতুল্লার ঐতিহ্যবাহী মুসলিম নগর হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া হয়। নিজের মাধ্যমিক জীবনের স্মৃতিবিজড়িত এই শিক্ষাপ্রতিষ্ঠানে এসে ছোট ভাই-বোনদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দিতে পেরে অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা দারুণ আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। মাননীয় সংসদ সদস্যের এই মহতী উদ্যোগ তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহী করে তুলবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার সিনিয়র যুগ্ম সদস্য সচিব বিপ্লব সরদার। এছাড়া এনায়েতনগর ইউনিয়ন ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের সংগঠকবৃন্দ এবং মুসলিম নগর হাইস্কুলের সম্মানিত শিক্ষক ও শিক্ষিকারা অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরো আয়োজনকে সফল করে তোলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার আনন্দ ছড়িয়ে পড়ে এবং আয়োজকদের পক্ষ থেকে শিক্ষক, ছাত্রনেতা ও সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

