সারাদেশ

পদুয়ার বাজারে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কুমিল্লা জেলা প্রতিনিধি: রাতুল হাসান

 

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন ঘোষপাড়ায় অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ সৌরভ চন্দ্র নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১১ নভেম্বর) ঘোষপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তুন্ত মনি চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Back to top button