সারাদেশ
গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আ’গু’ন
গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আ'গু'ন

দেশব্যাপী ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও এতে যোগ দেন। পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষুব্ধ ব্যক্তিরা পুলিশের একটি গাড়িতে আগুন দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঠানো হয়। এর আগে সোমবার রাতে জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। পুলিশ সুপারের তথ্য অনুযায়ী, এসব ঘটনায় আটজনকে গ্রেপ্তার, সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

