সারাদেশ

নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে হামলার ঘটনায় জামায়াত আমিরের নিন্দা

নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে হামলার ঘটনায় জামায়াত আমিরের নিন্দা

 

এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।

 

পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নুসরাত তাবাসসুম এনসিপির জাতীয় নারী শক্তির সদস্যসচিব ও দলের যুগ্ম আহ্বায়ক।

 

এ হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে জামায়াত আমির বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

 

তিনি আরও বলেন, সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চ মূল্যে দিতে হবে। এ ঘটনায় নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।

Leave a Reply

Back to top button