সারাদেশ

ফতুল্লার কুতুবপুর ৯ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের পেট্রোল বোমা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

 

ফতুল্লার কুতুবপুর ৯ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।

গতকাল(১৮ নভেম্বর)দিবাগত রাতে ৯ নং ওয়ার্ডের লালখাঁ এলাকায় অবস্থিত বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনা সম্পর্কে ফতুল্লা থানা বিএনপির সহ-কোষাধ্যক্ষ আলহাজ্ব তৈয়বুর রহমান বলেন, আমরা রাতে লিংকরোডে নেতাকর্মী নিয়ে আমরা পাহাড়ায় ছিলাম কোনো দুবৃত্ত যেন কোনো অপ্রিতীকর কিছু না করতে পারে।এ সুযোগে দুবৃত্তরা একটি পেট্রোল বোমা মারে এবং বেশ কয়েকটি চেয়ার পুরে যায়।

এ এলাকায় আওয়ামী দোসর যারা আছেন আমরা তাদের সতর্ক করতে চাই আপনারা কোনো আগুন সন্ত্রাস করবেন না।আমরা বিএনপি নেতারা জনগনের জানমাল রক্ষায় সতর্ক আছি।

 

কুতুবপুর ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন,আমরা রাতে রাস্তায় নেতাকর্মী নিয়ে সতর্ক ছিলাম এই সুযোগে কোনো দুষ্কৃতী এ ন্যাক্কারজনক কাজটি করেছে।

এ ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফারুক মাদবর বলেন,যারা এ কাজটি করেছে তারা এ এলাকার বা আশেপাশের কেউ। তাদের ব্যাপারে আমরা সতর্ক।আওয়ামীলীগ আগুন সন্ত্রাসের রাজনীতি করে তা বারবার প্রমান করছে তারা

Leave a Reply

Back to top button