রাজনীতি

নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

দেশব্যাপী আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে এর প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নারায়ণগঞ্জ শাখা।

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানাধীন নারায়ণগঞ্জ আদালত চত্বরে এই কর্মসূচি পালিত হয়।

​নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, পাবলিক প্রসিকিউটর (পি.পি.) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির এবং সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেনসহ ফোরামের ৩০ থেকে ৪০ জন আইনজীবী অংশগ্রহণ করেন।

​কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারী আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল বের করেন এবং সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন। বক্তারা তাঁদের বক্তব্যে দেশব্যাপী আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান এবং এ বিষয়ে তাঁদের দলীয় অবস্থান তুলে ধরেন।

​সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইনজীবীদের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

Leave a Reply

Back to top button